মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন। মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর জেলা যুবলীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনপর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন।
পরে সেখানে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, যুবলীগ নেতা ইউনুস আলী, সাজেদুর রহমান সাজু, সারাফউদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল খান প্রমুখ।