মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার দুপুরের দিকে সরকারি বালিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় সেখানে সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমি সুপারভাইজার আনোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন।