মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতির সদস্য মরহুম সিরাজ উদ্দিনের পরিবারের নিকট আইনজীবী কল্যাণ তহবিলের চেক প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুম সিরাজ উদ্দিনের পরিবারের হাতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা চেক তুলে দেওয়া হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন উপস্থিত থেকে মরহুম সিরাজ উদ্দিনের পরিবারের হাতে চেক তুলে দেন।