মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের আর্থিক সহযোগিতায় মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর ট্রাংকলরি, কাভার্ড ভ্যান ( দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ৩য় তলা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা ট্রাক, ট্রাক্টর ট্রাংকলরি, কাভার্ড ভ্যান ( দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ৩য় তলা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়। জেলা ট্রাক, ট্রাক্টর ট্রাংকলরি, কাভার্ড ভ্যান ( দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু উপস্থিত থেকে ৩য় তলা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করেন।
এসময় শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ছাদ ঢালাই অনুষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা করাই জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।