মেহেরপুর নিউজ :
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের বিতর্ক দল।
সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের বিতর্ক দল মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের পক্ষে বিতর্কে অংশ নেন উম্মে রায় জান্নাত, লামিয়া আক্তার ও আবু হোসেন। অন্যদিকে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে অংশ নেন মরিয়ম, হাবিব ও মিথিলা।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নুরুল আহমেদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর খসরু ইসলাম, সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান ও আফতাব আহমেদ।
দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।