মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা মহিলা দলের উপদেষ্টা রোমানা আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছারুল হক, আলমগীর খান ছাতু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হক মিন্টু, যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা ও নাজমা খন্দকার, গাংনী মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিন এবং জেলা মহিলা দলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার রিনাসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।