মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে দাপুটে জয় পেয়েছে মেহেরপুর ইলেভেন স্টার। সোমবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ম্যাচে মেহেরপুর টাইগার্সকে ১০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ইলেভেন স্টার।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইলেভেন স্টার। দলের পক্ষে সাগর ৫২ রান করেন। মেহেরপুর টাইগার্সের পক্ষে সাগর ৩টি উইকেট শিকার করেন।
২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেরপুর টাইগার্স ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিকো সর্বোচ্চ ৪০ রান করেন। ইলেভেন স্টারের হয়ে রাজ ৪টি উইকেট দখল করেন।
দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বিজয়ী দলের রাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ক্রিকেটার বোরহান ও মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদুর রহমান জিকো তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।
এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিল মেহেরপুর ইলেভেন স্টার।