মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন।
অন্তঃকক্ষ ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রুপালি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আশরাফুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইকরামুল হাসান।
প্রতিযোগিতায় সরকারি মহিলা কলেজের ছাত্রীরা বিভিন্ন অন্তঃকক্ষ ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন।