মেহেরপুর নিউজ ২৪ ডট,০১ ফেব্রুয়ারি:
মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, তাপস কুমার, ইমরান হোসেন, নসির উদ্দিন, কামরুজ্জামান, ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম, শফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শতাধীক ছাত্র সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেয়।