মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কিউট ১ম বিভাগ হ্যান্ডবলে মেহেরপুর টাউন ক্লাব ও বামনপাড়া বটতলা নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব ৮-১ গোলে সানরাইজ স্পোর্টিং ক্লাবকে পরাজি করে। বিজয়ী দলের রাসেল ও আশরাফুল ৩টি করে এবং তানিম ও টুটুল ১টি করে গোল করে। সানরাইজের মনি ১টি গোল পরিশোধ করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় আশরাফপুর জনকল্যান ক্লাব সময়মত মাঠে না আসায় বামনপাড়া বটতলা একাদশকে ওয়াকওভার দেয়া হয়।