মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে ফাইনালে উঠেছে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বেলেগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। হরিরামপুরের হয়ে একমাত্র গোলটি করেন সোভার।
একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। শোলমারীর হয়ে জয়সূচক গোলটি করেন পুষ্প।
এতে করে টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হবে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।