মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুলাই:
মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলা সংন্থার বামনপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মহিলাদের ৪ মাস ব্যাপি দর্জি প্রশিক্ষণ শেষ প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।
রোববার দুপুরে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরা উপস্থিত থেকে ৩০ জন মহিলাকে সনদপত্র ও ভাতা প্রদান করেন। এসময় প্রশিক্ষক লিলিফা আক্তার, আকবর হোসেন সেখানে উপস্থিত ছিলেন।