মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই:
মেহেরপুর শহরের নতুন পাড়ায় ঘরের ছাদ থেকে পড়ে সাকিব নামের এক শিশু আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নতুন পাড়ার আজগর অলির ছেলে সাকিব বাড়ির পাশে একটি ছাদে খেলা করার সময় হঠাৎ করে নিচে পড়ে যায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।