মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০১ আগষ্ট:
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী সমাজ সেবায় বিশেষ অবদান রাখয় সম্প্রতি মাদারতেরেসা সহ দুটি স্বর্ণপদক লাভ করায় মেহেরপুর ব্লাক এন্ড হোয়াইট ব্যান্ডের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আল মামুন অনলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সধারন সম্পাদিকা লাবলী ইয়াসমিন। বক্তব্য রাখেন ডা.ওবায়দুল ইসলাম পলাশ,ওস্তাদ সুমন প্রমুখ।