মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ১০ শ্রেণীর ছাত্রী মেধাবী ছাত্রী হাসনা বানু (১৫) ।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানার নির্দেশে কুতুবপুর ইউপি চেয়ারম্যান ঈদ্রিস আলীর হস্তক্ষেপে এ বাল্য বিয়ে বন্ধ করা হয়।
জানা গেছে, শনিবার মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মহাসিন আলীর মেয়ে উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী হাসনা বানুর সাথে একই গ্রামের চাঁদপুর গ্রামের পটল শেখের ছেলে টোটন এর সাথে বিয়ের দিন ধার্য ছিলো ।
খরব পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীকে বিয়ে বন্ধ করার নির্দেশ দিলে চেয়ারম্যান বিয়ে বাড়িতে পৌছে মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে বন্ধ করেন।