মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ আগষ্ট:
মেহেরপুরের গাংনী বাজারের সিরাজুল ইসলামের সাইকেলের দোকানের সামনে থেকে চাঁদার দাবিতে রেখে যাওয়া ২টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গাংনী থানার এস আই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখান থেকে বোমা ২টি উদ্ধার করে গাংনী থানায় নিয়ে আসে।
গাংনী থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম জানান, ব্যবসায়ী সিরাজুল ইসলামের কাজে বেশ কয়েকদিন ধরে একটি গ্রুপ চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় তারা বোমা দুটি রেখে যেতে পারে বলে তিনি ধারনা করছেন।