মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগষ্ট:
মেহেরপুর জেলার ৩ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ জন আসামীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জি আর মামলার ৪ জন, সি আর মামলার ৩ জন এবং নিয়মিত মামলার ৩ জন আসামী রয়েছে। এছাড়া মুজিবনগর উপজেলার কোমরপুর থেকে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ৪২০ পিস ভারতীয় শাড়ী সহ একটি মাইক্রো ও একটি মোবাইল ফোন উদ্ধার করে ।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় মেহেরপুর সদর, মুজিনগর ও গাংনী থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সকল আসামীদের আটক করে।