মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে আব্দুর রাজ্জাক ওরফে শামিম (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রাজ্জাক ওরফে শামিম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহেরমাঝির চর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বিশ্বনাথ জানান,লাশ টি পানিতে ভাসতে দেখে স্থানীয় জনগন খবর দিলে সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ টি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,আব্দুর রাজ্জাক ওরফে শামিম সহ ৪/৫ জন গত ৫ মাস আগে সীমান্ত পাড়ি দিয়ে কাজের সন্ধানে ভারতের কেরালায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় তারকাটা পার হতে গেলে বিএসএফের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে লাফ দেয়। সাঁতার না জানার কারনে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক ওরফে শামিমের লাশ তার স্বজনদের কাছে রবিবার হস্তান্তর করা হবে।