মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৪ আগষ্ট:
মেহেরপুরে এক বাস চালককে লাঞ্ছিত করার প্রতিবাদে প্রায় ঘন্টা ব্যাপী গাড়ি চলাচলসহ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে রাখে লাঞ্ছিত গাড়ির শ্রমিকরা।
জানা গেছে, রোববার সন্ধ্যার আগেমেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি লোকাল বাসের ড্রাইভারের সাথে এক মিশুক চালকের যাত্রী তোলা নিয়ে বাকবিতন্ডতা হয়। এ ক পর্যায়ে মিশুক চালক ওই বাস চালককে লাঞ্চিত করা সহ মারপিট করলে ওই গাড়ির শ্রমিকরা রাস্তায় আড়াআড়ি করে গাড়ি রেখে অবরোধ করে রাখে। এত প্রায় ঘন্টাখানেক মেহেরপুর থেকে সকল রুটে গাড়ি চলাচল বন্ধ ছিলো। পরে শ্রমিক নেতাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে গাড়ি চলাচল শুরু করে।