মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগষ্ট:
স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর (পুষ্ঠি প্রকল্পের) আওতায় মেহেরপুর ব্র্যাক এর আয়োজনে গতকাল বুধবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের ২০জন ঈমামকে নিয়ে বারাদী ব্র্যাক অফিসে শিশু কিশোরী ও মায়ের অপুষ্টি প্রতিরোধে আপনার ভূমিকা শীর্ষক এক ঈমাম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে হাফেজ মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, আরও উপিস্থিত ছিলেন সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ ও কর্মসূচী সংগঠক মোঃ জাকির হোসেন।