নিউজ ডেস্ক
শিশুদের বেড়ে উঠতে দিতে হবে তাদের আপন গতিতে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ জামালউদ্দিন আহমেদ মেহেরপুর শিশু একাডেমীর বার্ষিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ।
আজ ১২ মার্চ মেহেরপুর জেলা শিশু একাডেমীর উদ্দ্যেগে সদর উপজেলার বাড়াদী হটিকালচার সেন্টার মিলনায়তনে শিশু একাডেমীর বার্ষিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক জামালউর্দ্দীন আহমেদ। সবাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন। অনুষ্টানে শিশু একাডেমীর শিশুরা সংগীত, আবৃত্তি পরিবেশন করে।