গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পাইলট সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আহম্মেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আতিয়ার রহমান,গাংনী সায়েন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ সৈয়ব হাসান টিটু।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাঈদ হাসান সুমন-এর সঞ্চালনায়-এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহুরুল ইসলাম,সহকারি শিক্ষক আতিউল ইসলাম,সাংবাদিক সাহাজুল সাজু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করে,সাইমা আক্তার তিশা, মাইমুনা সুলতানা,সুরাইয়া আক্তার,আয়েশা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম,জুলফিকার আলী কানন,বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা গান গেয়ে ও ফুল ছিটিয়ে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করে। এসময় তাদের উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের উপহার সামগ্রী প্রদান করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী তার বক্তব্যেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিদ্যালয়ে তোমাদের স্মৃতি মধুর অনেকগুলো দিন কেটেছে। তোমাদের প্রাণোচ্ছল পদভারে এই বিদ্যালয় আঙ্গিনা ছিল মুখরিত। কঠোর অধ্যবসায় আর নিরলস শ্রম ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনায় তোমরা সর্বদাই সচেষ্ট ছিলে। আজ ভবিষ্যতের সিঁড়িতে তোমরা যখন ছায়া ফেলতে যাচ্ছো। তখন বলি এই বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলো আর প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের ঐকান্তিক অবদানের কথা যেন তোমরা ভূলে না যাও।