মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের শিবলু মোল্লা ওরফে ডাবলুর। মানিকগঞ্জের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডাবলু নিহত হন।
শিবলু মোল্লা ডাবলু মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের মহাসিন মোল্লার ছেলে। জানা গেছে শিবলু মোল্লা ডাবলু সিলেট গ্রাফিক্স ডিজাইন এর উপরে পেশাগত দায়িত্ব পালন শেষে ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে নিজ গ্রামে আসার উদ্দেশ্যে মঙ্গলবার রওনা দেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলটি মানিকগঞ্জ এলাকায় এসে পৌঁছালে সেখানে রাস্তার উপরে স্যাঁতস্যাঁতে কাদার কারণে স্লিপ কেটে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ডাবলুর স্ত্রী ও ১টি সন্তান রয়েছে। বুধবার ডাবলু মরদেহ ময়নাতদন্ত শেষে মানিকগঞ্জ থেকে পাটকেল পোঁতা গ্রামের পথে রওনা দিয়েছেন।