মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মফিজুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গাংনী থানার গাঁড়াডোব পুকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে গাংনী থানার গাঁড়াডোব থেকে আমঝুপি যাওয়ার পাকা সড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে আটক করা হয়।
আটক মফিজুল ইসলাম গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ব্যবসার ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।