মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম উপস্থিত থেকে মাসব্যাপী গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে নেতাকর্মীরা গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রমে অংশ নেন। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।