মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের কাবাডিতে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ জয়ের ফলে দলটি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে আমঝুপি মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৮-৬ পয়েন্টে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে শুরু থেকেই আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়রা দাপট দেখিয়ে খেলতে থাকে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা।
এই জয়ের মাধ্যমে আগামী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেল আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।