মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু,সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।