মেহেরপুর নিউজ:
মেহেরপুর কলেজ মোড় বন্ধু একাদশের আয়োজনে পোস্ট অফিস পাড়ায় অনুষ্ঠিত হাডুডু টুর্নামেন্টে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে বিজয়ী আশরাফপুর এবং বিজিত সুবিদপুরের খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধু একাদশের পক্ষে চন্দন, সুরুজ, আমদহ ইউপি সদস্য দেলোয়ার হোসেন, শাকিল, জাহাঙ্গীর প্রমূখ।