মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জার্সি লাভার মেহেরপুর ওয়ারিয়ার্সের ৫ বছর পূর্তি উপলক্ষে সদস্যদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর শহরের বড়বাজার তহবাজারে এ জার্সি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মেহেরপুর ওয়ারিয়ার্সের ৩৩ জন সদস্যের মাঝে জার্সি বিতরণ করেন সাইদুল ইসলাম তুষার।
এ সময় মেহেরপুর ওয়ারিয়ার্সের সদস্য নবাব, ফিরোজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সামাজিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।