মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বালনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মিরাজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের বিএনসিসি ও রোভার সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ-আল আমিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তঃকক্ষ ক্রীড়া উপকমিটির আহ্বায়ক রুপালি বিশ্বাস, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আশরাফুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইকরামুল হাসান।