গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্য সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১৪জন আহত হয়েছেন।
আহতরা হলেন-জালশুকা গ্রামের মসলেম আলী (৭০),তার স্ত্রী আনোয়ারা খাতুন (৬৫),নিকট আত্মীয় নারগিছ খাতুন (২৫),আব্দুর রহমান (৫৫),মহাসিন আলী (৪৮),গোলাম হোসেন (৫০),শাজাহান আলী (৪৮),বিউটি খাতুন (৪০)। অন্যপক্ষের আহতরা হলেন-আহম্মদ আলী (৬০),রিপন আলী (২৮),আসাদুল হক (৫৫),সাগরী খাতুন (৪৫),আনারুল ইসলাম (৪৫),রাকিব হোসেন (২৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জালশুকা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়,জালশুকা গ্রামের মসলেম আলী ও প্রতিবেশী আহম্মদ আলীর মধ্য মাত্র ৫ পয়েন্ট খাস জমি নিয়ে ৩০ বছর দ্ব›দ্ব চলছিল। বৃহস্পতিবার আহম্মদ আলী ওই জমিসহ নিজের নামের জমির উপর দিয়ে ঘর নির্মাণ করছিলেন। এসময় প্রতিবেশী মসলেম আলী তার নিজের নামে খাস জমির সকল কাগজপত্র প্রস্তুত আছে এমন দাবি করে ঘর নির্মাণে বাঁধা প্রদান করতে যান। এনিয়ে দু’পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।