মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকেলাল কস্টেপ দিয়ে মােড়ানাে ১টি বােমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত মধ্যেরাতে চরগােয়াল গ্রামের জাহিদুল ইসলামের বাড়ির আঙ্গিনা থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ সদস্যরা।
স্থানীয়রা জানান, জাহিদুল ইসলামের বাড়ির আঙ্গিনায় ১টি বােমা আকারের বস্তু পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশের একটিদল সেটি উদ্ধার করে।
গাংনী থানা সূত্র জানায়,পুলিশের একটিদল বােমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে । কােন অপরাধ চক্র ভয়-ভীতি প্রদর্শনের জন্য বস্তুটি রেখে যেতে পারে। উদ্ধারকৃত বস্তুটি বােমা কি না সেটি পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে।