মেহেরপুর নিউজ:
গত বছর ঈদের সময় ছিল কঠোর লকডাউন, বন্ধ ছিল সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, প্রচুর লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। এ বছর সেই লোকসান কাটিয়ে উঠতে ধারদেনা করে মাল উঠিয়ে ছিল প্রতিষ্ঠানে। কিন্তু ১ম রোজার দিন থেকেই লকডাউন ঘোষনা করে সরকার। এবারও লকডাউনে চিন্তার ভাজ পড়েছিল ব্যবসায়ীদের কপালে। ব্যবসা ছেড়ে অন্য কাজ করবে বলে চিন্তা করেছিল অনেকে, অনেকের আবার নেওয়া লোন শোধ করে পুজি হারানোর চিন্তা।
২৫ এপ্রিল থেকে সমস্ত দোকান পাট শপিংমল খুলে দেওয়ায় আকাশের কাল মেঘ কেটে গিয়ে সস্তি বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে তারা নতুন উদ্যোমে শুরু করেছে ব্যবসা।
করোনা ভাইরাসের ২য় ঢেউ প্রতিরোধ করতে সাত দিন করে দু’বার সারাদেশ লকডাউন ঘোষনা করেছিলো সরকার। এতে করে মানুষের চলাচল একদম স্থবির হয়ে পড়েছিলো বন্ধ ছিলো সকল দোকান পাট ও শপিংমল। সামনে আসছে রমজানের ঈদ। বিপাকে ছিলো ব্যবসায়ীরা।
তাই ব্যাবসায়ীদের কথা চিন্তা করে শপিংমল সহ সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেন সরকার। তবে সীমিত পরিসরে দোকান পাট খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং কঠোর ভাবে স্বাস্থবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা প্রর্যন্ত দোকান-পাট খোলা রেখে ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় ব্যবসা করতে পারবে। সিমিত আকারে হলেও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় মনের ভিতর স্বস্তি ফিরে পেয়েছে ব্যবসায়ীরা।
আগামী ঈদকে সামনে রেখে সুন্দর ভাবে ব্যবসা করে পিছনের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে ধারনা ব্যবসায়ীদের। এদিকে দোকান-পাট খুলে দেওয়ার সাথে সাথে ক্রেতারা আসছেন তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে। প্রাণ ফিরতে শুরু করেছে উপজেলার বিপনি বিতান শপিংমল সহ দোকান-পাট গুলোতে।