মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরের দিকে আমদাহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আমদাহ ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে ইউপি সচিব শাহাদাত হোসেন আমদাহ ইউনিয়নের ১ কোটি ৮১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। আমদাহ ইউনিয়নের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।