মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন মেহেরপুরের দুই সাবেক পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম, পিপিএম ও আনিসুর রহমান । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দুই পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয়।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া হামিদুল আলম বিপিএম, পিপিএম বর্তমানে হাইওয়ে পুলিশ ইউনিট এ কর্মরত রয়েছেন। এবং আনিসুর রহমান সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত রয়েছেন।