মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমব্যয় বিভাগের সহযোগিতায় দ্বি- মাসিক সভা ও গ্রাম আদালত বিষয়ক মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদর হলরুমে এ সভা ও পুরস্কার প্রদান করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ডা.মোঃ নাজিব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত বিষয়ক দ্বি- মাসিক সভা ও গ্রাম আদালত বিষয়ক মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।