মেহেরপুর নিউজঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, মেহেরপুর জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংস্কৃতিতে অবদান স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন।