গাংনী প্রতিনিধি :
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজনে সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি সাইদ হাসান।
আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।