মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ হিট অ্যাকশন ডে উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট এর গভর্নিং বডির সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।