মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান,ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, বারদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।