মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাসিক ডিপিএস’র বীমার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মিলনায়তনে মাসিক ডিপিএস’র বীমার চেক প্রদান করা হয়।
মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মেহেরপুর সার্ভিস সেলস অফিসের এ এস ও অফিস ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আলী উপস্থিত থেকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মোহাম্মদ আলফাজ শেখের মেয়ে আঁখি আক্তারের ৯০ হাজার ৭৭২ টাকার চেক প্রদান করেন।আঁখি আক্তারের ভাই মিজানুর রহমান শেখ গ্রহণ করেন। ৫০০ টাকার ডিপিএস ১২ বছর মেয়াদী ডিপিএস এ ইতোপূর্বে ২৫ হাজার ২০০ টাকা প্রদান করা হয়।