মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাজলা নদীর বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার সকালে দিকে মেহেরপুর কোট এলাকায় এ মানববন্ধন করেন। সকালের দিকে পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ কাজলা নদী দখলমুক্ত করণের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আসাদুল ইসলাম আসার স্বাক্ষরিত স্মারকলিপিতে কাঁঠালপোতা, সোনাপুর, টুঙ্গী গ্রামের কাজলা নদীর অংশটি অবমুক্ত করে জেলে সম্প্রদায়সহ এলাকার সাধারণ কৃষকদের আবাদি জমি রক্ষায় অবৈধ বাঁধ উন্মুক্ত করে জনসাধারণের জীবিকা নির্বাহের সুব্যবস্থা করার আরজি জানানো হয়।