মেহেরপুর নিউজ:
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও গাংনি পৌরসভার প্রশাসক তানভীর হাসান রুমান ফুটপাতে পন্য সামগ্রী না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালের দিকে অতিরিক্ত জেলা প্রশাসক ও গাংনি পৌরসভার প্রশাসক তানভীর হাসান রুমান এ আহ্বান জানান। এ সময় তিনি গাংনীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। এবং ফুটপাত থেকে পন্য সরিয়ে নেবার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।