মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামবাসীর উদ্যোগে কুমিল্লা,ফেনী এবং নোয়াখালীতে বন্যা কবলিত মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ট্রাকযোগে কুমিল্লা,ফেনী এবং নোয়াখালীতে বন্যা কবলিত মানুষের জন্য খাদ্য সামগ্রী নেয়া হয়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামবাসীর উদ্যোগে ৮ লক্ষাধিক টাকা মূল্যের খাদ্য সামগ্রী শিশু পোশাক, শিশু খাদ্য, শাড়ি, লুঙিসহ প্রয়োজনীয় সামগ্রী নেওয়া হয়। প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এদিকে খাদ্য সামগ্রী নেওয়ার সময় সেখানে দোয়া করা হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদের, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফয়জুল কবীর, আসাদুল হক লিটন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।