মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম এবং মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামাল, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালেহীন, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপুন চক্রবর্তী, বরশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সি এম সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ ওমর রুমি, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুজ্জামান, দরবেশপুর মাদ্রাসার সুপার শামসুল আলম, পিরোজপুর দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘটে।