মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়।
দুপুরে আমঝুপি মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩টি লোনাসহ ২৪-৮ পয়েন্টে সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ জয়ের মধ্য দিয়ে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় অংশ নেবে বিদ্যালয়টি।