মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন বড় গ্রুপের ছেলেদের দাবা প্রতিযোগিতায় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র তাসনিম হোসেন তামিম।
বৃহস্পতিবার দুপুরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডের খেলায় বড় গ্রুপে তাসনিম হোসেন তামিম মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারহানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ জয়ের মধ্য দিয়ে তাসনিম হোসেন তামিম জেলা পর্যায়ের প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে। জেলা পর্যায়ে সে মেহেরপুর সদর উপজেলার প্রতিনিধিত্ব করবে।