মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, গাংনী র্যাব ক্যাম্পের তৌহিদুল ইসলাম, পিপি সাইদুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, আমান উল্লাহ, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এনএসআইয়ের ডিএডি জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, ডা. অলোক কুমার দাস, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল হক কালু, মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুলনেসা নয়নসহ কমিটির সদস্যরা।
সভায় জেলার চোরাচালান পরিস্থিতি, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চোরাচালানবিরোধী অভিযান জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।