মেহেরপুর নিউজ :
করবাে সময় গড়বাে দেশ,সবার জন্য বাংলাদেশ “এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় দিবসের আয়ােজন করে।
এ উপলক্ষে রবিবার সকাল ১০ টার দিকে জাতীয় পতাকা উত্তােলনের মধ্য দিয়ে আয়ােজনের সূচনা হয়। এরপর র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায় সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পরে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
সবশেষে বিভিন্ন সমবায় সমিতিতে বিশেষ অবদান রাখার জন্য ৩জন সমবায়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন,গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মােহাদ্দিদ মাের্শেদ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন,বীর মুক্তিযোদ্ধা হিছাব উদ্দীন,ডিজিটাল বহুমুখি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সাংবাদিক তােফায়েল হােসেন,চাঁদপুর ঋণদান সমবায় সমিতির প্রতিনিধি ও চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম।