মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে পাঁচজন কর্মকর্তা যোগদান করেছেন।
রবিবার সকালে মো. জুবায়ের হোসেন, মো. আমির হামজা, মোহাম্মদ রাফায়েত হোসাইন, আনোয়ারুল ইসলাম ও ইমতিয়াজ আহমেদ শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসক শিল্পী রানী রায় নবযোগদানকারী পাঁচ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক নবযোগদানকারী কর্মকর্তাদের উদ্দেশে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের পরামর্শ দেন। পাশাপাশি জনসেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।